শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বর্ধমান আদালতে মানহানির মামলা - The News Lion

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বর্ধমান আদালতে মানহানির মামলা




দি নিউজ লায়ন ;  বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বর্ধমান আদালতে মানহানির মামলা হলো। মামলা করেন  তৃণমূলের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সভায় অভিষেক বন্দোপাধ্যায়ের সম্পের্ক আপত্তিকর মন্তব্য করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারি। তা প্রত্যাহার করার জন্য আইনজীবীর নোটিশ পাঠানো হয় তাঁকে। বক্তব্য প্রত্যাহার করার জন্য বলা হয় বিজেপি নেতাকে। কিন্তু, তিনি তা করেন নি। এরপরই সিভিল প্রসিডিউর অনুযায়ী আদালতে মামলা করলেন অভিষেক।


 বৃহস্পতিবার বর্ধমানের প্রথম সিভিল জজ সিনিয়র ডিভিশন আদালতে মামলা দায়ের হয়। তাঁর আইনজীবী অমিত কুমার নাগ মামলাটি দায়ের করেন। মামলাটি আদালত গ্রহণ করেছে (কেস নম্বর - ৫২/২১)। বিজেপি নেতার বিরুদ্ধে রাজ্যে সম্ভবত প্রথম মানহানির মামলা দায়ের হল। বিষয়টি চাউর হতেই আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায়। অভিষেকের আইনজীবী বলেন, আপত্তিকর মন্তব্য করার জন্য এই মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছে। এর বেশি কোনও কথা বলতে রাজি হননি অভিষেকের আইনজীবী। ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ বিষয়ে শুভেন্দু অধিকারির বক্তব্য জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.